• শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

logo-Left মোহনগঞ্জ পৌরসভা, নেত্রকোণা ।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

পৌরসভা পরিচিতি

পৌরসভার সাধারান তথ্য

ঐতিহাসিক কংশ নদী বিধৌত পাললিক উর্বর ভূমি ভাটি অঞ্চলের সিংহদ্বার তৎকালীন নেত্রকোণা মহকুমাধীন মোহনগঞ্জ থানার ১নং বড়কাশিয়া বিরাপমুর ইউনিয়নের বাণিজ্যিক এলাকা হাট মোহনগঞ্জ সহ সর্বমোট ১৫ টি মৌজা নিয়ে বিগত ১৯৭৫ খৃষ্ঠাব্দে বর্তমান মোহনগঞ্জ পৌরসভা গঠিত হয়। তৎকালীন বঙ্গবন্ধুর সরকারের  মাননীয় খাদ্যমন্ত্রী অত্র মোহনগঞ্জ এর কৃতি সন্তান,  বরেণ্য ব্যক্তিত্ব, সর্বজন শ্রদ্ধেয় জনাব আব্দুল মমিন (প্রয়াত) সাহেবের ঐকান্তিক চেষ্টা, ইচ্ছার প্রতিফলন এই মোহনগঞ্জ পৌরসভা। যাহা অত্র অঞ্চলের মানুষের আকাঙ্খার পরিপূরক। ৬.৯৪ বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভা শহরটির অধিকাংশই কৃষি প্রধান অঞ্চল। এর উত্তর দিকে কংশ নদী দক্ষিণ ও পূর্ব দিকে ১ নং বড়কাশিয়া বিরামপুর ইউনিয়ন পশ্চিম দিকের কিছু অংশে বারহাট্টা উপজেলা ও বাকী অংশে ১ নং বড়কাশিয়া বিরামপুর ইউনিয়ন অবস্থিত। অত্র পৌরসভার ৩ নং ওয়ার্ড, হাট-মোহনগঞ্জ মৌজাটি কংশনদীর পাড়ে একটি সুপ্রাচীন বাণিজ্যিক কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। অত্র উপজেলার সমগ্র ভাটি অঞ্চল এবং সুনামগঞ্জ জেলার বিস্তৃত হাওর অঞ্চলের অধিবাসীদের পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের একমাত্র কেন্দ্র স্থল হিসাবে এর ভৌগলিক গুরুত্ব অপরিসীম বিশেষ করে একদিকে যেমন হাওর, বিল ও নদী হইতে আহরিত সুস্বাদু মাছ এই শহরের মাধ্যমেই দেশের প্রত্যন্ত রপ্তানী করা হয়ে থাকে। অপরদিকে এ অঞ্চলের প্রধান অর্থকরী ফসল ধান, পাটের ক্রয়-বিক্রয় ও রপ্তানী কেন্দ্র হিসাবেও এর প্রসিদ্ধ সর্বজন বিদিত। বিশেষ ভাবে উল্লেখযোগ্য যে, বৃহত্তর ময়মনসিংহ জেলার পূর্বাঞ্চলের রেলওয়ের শেষ ষ্টেশন অত্র পৌরসভার অর্ন্তগত হওয়ায় নেত্রকোণা ও সুনামগঞ্জ জেলার ভাটি অঞ্চলের অধিবাসীদের রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে যোগাযোগের কেন্দ্র স্থলে পরিনত হয়েছে এই শহরটি। প্রায় সারা বৎসরই গণ মানুষের পদচারনায় মুখরিত হয়ে আছে এই ছোট্ট নগর কেন্দ্রটি। ১৯৭৭ ইং সনে প্রথম নির্বাচিত পরিষদ অত্র পৌরসভার দায়িত্বভার গ্রহণ করে। এরপর পরপর আরো ৭টি নির্বাচিত পরিষদ কর্তৃক পৌরসভাটি পরিচালিত হয়ে আসছে। ১৯৯৭  সনে পৌরসভাটি “খ” শ্রেণীতে উন্নীত হলেও অদ্যাবধিও নাগরিক চাহিদা অনুযায়ী এর অবকাঠামোগত অগ্রগতি সাধিত হয়নি। সরকারী অপ্রতুল অনুদান ব্যয়ে অনেকগুলি লিংক রোড নির্মিত হলেও পর্যাপ্ত রাজস্ব আয়ের অভাবে এর রক্ষণাবেক্ষণ না হওয়ায় রাস্তাগুলির বেহাল অবস্থা ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অন্যদিকে অপরিকল্পিতভাবে নির্মিত ড্রেন, কালভার্ট ও ব্রীজ সমূহ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে সম্পূর্ণ ভাবেই ব্যর্থ। ইহা অত্যন্ত পরিতাপের বিষয় যে, পৌরসভার রাজস্ব আয়ের প্রধান উৎস হোল্ডিং ট্যাক্স এর পরিমান অতি নগন্য, উপরন্ত দীর্ঘদিন যাবৎ উহাও আদায়ের কোন কার্যকরী ব্যবস্থা না থাকায় বিপুল পরিমাণ বকেয়া কর অনাদায়ী থাকার ফলে কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত বেতন ভাতাদি পরিশোধ করা হয়নি। অন্যদিকে রপ্তানী আয়ের প্রধান উৎস মাছ ঘাটটি ও প্রসিদ্ধ মুরিং ঘাটটি রেলওয়ের অব্যবহৃত সম্পত্তি হওয়ায় এবং উল্লেখয়োগ্য পরিমান ব্যবসা কেন্দ্র সমূহ রেলওয়ের পরিত্যক্ত সম্পত্তির উপর হওয়ায় পৌরসভা বিপুল পরিমান রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে। উল্লেখযোগ্য যে, মোহনগঞ্জ উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলা সমূহের বিপুল সংখ্যক মানুষ একটু উন্নতর জীবন যাপনের আশায় অত্র পৌরসভায় পাড়ি জমাচ্ছে। ফলে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে উত্তরোত্তর সমস্যা ও সংকট তীব্রতর হচ্ছে।

এমনি এক জটিল পরিস্থিতিতে বর্তমান পরিষদ বিগত ১৫/০২/২০১১ ইং তারিখে পৌরসভার দায়িত্ব ভার গ্রহণ করে। প্রথমেই উন্নয়ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে একটি মাষ্টার প্লেনের তীব্র অভাব অনুভূত হওয়ায় শীঘ্রই উহা সংগ্রহ করার ব্যাপারে আমরা সচেষ্ট হই। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের সহিত মত বিনিময়ের মাধ্যমে নাগরিক সুবিধাদি বৃদ্ধি করার প্রয়াসে রাজস্ব আয়ের উৎস সমূহ পুন: মূল্যায়ন পূর্বক প্রথমেই ২০১১-২০১২ অর্থ বছর হতে নূতন কর নির্ধারনের লক্ষ্য মাত্রা নির্ধারণ পূর্বক এ লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করি। যাহা বর্তমানে সফলভাবে সম্পন্ন হওয়ার পথে রয়েছে। অন্যদিকে রাজস্ব আয়ের অপর বৃহৎ খাতটি মাছঘাট, মুরিং ঘাটসহ রেলওয়ের অব্যবহৃত ভূমি পৌরসভার বরাবরে লিজ পাওয়ার ও সরকারি খাস জমি পৌরসভার নিকট হস্তান্তরের জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবরে যোগাযোগ করা হচ্ছে। সম্প্রতি বকেয়া পৌরকর আদায়ের ব্যাপারে জনগণকে উদ্ধুদ্ধ করার ফলে এবং বর্তমান পৌর পরিষদের উপর জনগণের আস্থা স্থাপিত হওয়ায় ইতিমধ্যে উল্লেখযোগ্য পরিমাণ বকেয়া পৌরকর স্বত:স্ফূর্তভাবে আদায় করা সম্ভব হয়েছে।

পরিশেষে ইহা লক্ষ্য করা যাচ্ছে যে, অত্র মোহনগঞ্জ পৌরসভার নাগরিক সমস্যাও সংকট নিরসনে ও নাগরিক সেবা বৃদ্ধি করার লক্ষ্যে বর্তমান পৌর পরিষদ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও নাগরিক সমাজ ঐক্যবদ্ধভাবে দৃঢ় প্রতিজ্ঞ। আল্লাহ আমাদে সহায় হোন।

ধন্যবাদান্তে-

মোহনগঞ্জ, পৌরসভা।

প্রশাসক
আমেনা খাতুন
বিস্তারিত

গুরুত্বপূর্ণ লিংক

সামাজিক যোগাযোগ মাধ্যম

জরুরি হটলাইন

মোট পরিদর্শক

38827
Visit Today : 14
Visit Yesterday : 47
This Month : 701
Total Visit : 38827
Total Hits : 194650

সাইটটি শেষ হাল-নাগাদ করা হয়েছে:   22-07-2026 07:18:10

    • সামাজিক যোগাযোগ
    •  
    •  
    •  
  • ডিজাইন & ডেভেলপড বাইঃ এফএলআইটিঃ ০১৮৭২৭৮৮৫৯২ / ০১৭২৯৭২৪২৩২